রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে শোক দিবসে মৌন মিছিল ও আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে শোক র‌্যালি ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
র‌্যালি শেষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসানের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) রাহাত বিন কতুব, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসীম, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, বীরমুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মোজাহিদ বিন ইসলাম, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাশগুপ্ত, মিজানুর রহমান, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সেক্রেটারী আবুল কাসেম, চেয়ারম্যান মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ূন কবির প্রমুখ।
শোক র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশগ্রহন করেন। পরে মিলাদ ও দোয়া শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com