বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বৃষ্টিতে তলিয়ে গেছে সদর থানা ও সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরে ২য় দিনের মতো ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। যে কারণে অধিকাংশ নিম্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে। বিশেষ করে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানিতে নিমজ্জিত হয়ে যায়। বিশেষ করে শহরের শায়েস্তানগর, সার্কিট হাউজ, সদর থানার ভেতর, রাজনগর, ইনাতাবাদ, শ্যামলী, গোসাইপুর, রাজনগর, ফায়ার সার্ভিস, ডিসি অফিসের নিমতলা, পুরান পৌরসভা পানিতে তলিয়ে গেছে।
সকাল থেকে জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। যা পরে ভারী বর্ষণে রূপ নেয়। পরে দীর্ঘ সময় বৃষ্টিতে শহরের উল্লেখিত এলাকার নিম্নাঞ্চলগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এতে করে শহরের বাসিন্দারা অনেকেই বাসা থেকে বের হননি জরুরি কাজ ছাড়া। এ ছাড়া শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করায় দিনভর ভোগান্তিতে পড়েন অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com