বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আ.লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৬৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব, উন্নয়নের সরকার। বর্তমান সরকারের আমলে বানিয়াচং-আজমিরীগঞ্জে যে উন্নয়ন হয়েছে বিগত ৪০ বছরেও কোন সরকার তা করতে পারেনি। বর্তমান সরকারের আমলে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত হয়েছে, ৫টি নতুন উচ্চ বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। যাহার প্রতিটি নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। প্রায় ২৬টি উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ হয়েছে যার প্রত্যেকটি ব্যয় ৪৭ থেকে ৬০ লাখ টাকা। ৭৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ হয়েছে। ৪টি কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। ২টি মাদ্রাসা ভবন নির্মাণ হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, কবরস্থান, ইউনিয়ন অফিস, ফায়ার সার্ভিস, কমিউনিটি ক্লিনিক, ঈদগাহ, শ্মশানঘাটসহ বানিয়াচং-আজমিরীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বানিয়াচং আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষায় ১ম ব্যাচে উত্তীর্ণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান এমপি উপরোক্ত কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনসুর আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক মোঃ জসীম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিয়াচং উত্তর-পশ্চিম ২নং ইউপি চেয়ারম্যান ও আইডিয়াল কলেজের সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া, শিক্ষক বিপুল ভূষণ রায়, মতিউর রহমান শাহেদ আলী। সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ১ম ব্যাচে ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯৩ জন। উক্ত অনুষ্ঠানে এমপি মজিদ খান ভাল ফলাফল করায় কলেজের শিক্ষার্থী, শিকমন্ডলী ও পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com