বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত বাবুল সভাপতি, লুৎফুর সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৪ আগষ্ট শুক্রবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাবে পৌর জাতীয় পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল ও সদস্য সচিব প্রভাষক এস এম লুৎফুর রহমান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জালাল উদ্দীন খাঁন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমেদ, জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, সৈনিক পার্টির সভাপতি তালেব আলী, ওলামা পার্টির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন জিহাদী, সৈনিক পার্টির সাধারণ সম্পাদক আবেদ খাঁন, জেলা জাপানেতা আবু বক্কর খাঁন, জেলা জাতীয় যুবসংহতির অলিউর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক পার্টি সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, সুহেল রানা, জাহের আনসারী, আরব আলী, রায়হান উদ্দিন নায়েব, দিলীপ বর্মন, ডাঃ মিছবাউল আলম, সুহেল আহমেদ, শহিদুল ইসলাম মামুন, ছায়েদ মিয়া, চান মিয়া, রাহিম আহমেদ প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাজ উদ্দিন আহমেদ বাবুল কে সভাপতি ও প্রভাষক লুৎফুর রহমান কে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com