বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশকে গণতন্ত্রহীন করতে সম্প্রচার নীতিমালার নামে কালো আইন করেছে-মেয়র জি কে গউছ

  • আপডেট টাইম বুধবার, ২০ আগস্ট, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশকে গণতন্ত্রহীন করতেই সরকার সম্প্রচার নীতিমালার নামে কালো আইন করেছে। এই আওয়ামী বাকশালী সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। এতে আওয়ামীলীগের অতিতের ইতিহাস আবারও দেশবাসীর সামনে উন্মোচিত হয়েছে। মেয়র বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম আঘাত হানে মিডিয়ার উপর। কারণ তাদের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে। অতীতে তারা অসংখ্য গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। সাংবাদিক ও সম্পাদকদের হয়রানি ও নির্যাতন করেছে। তিনি আরও বলেন, মতাসীন দলের নেতাদের মুখ থেকে আগে গণতন্ত্রের কথা বলা হলেও এখন তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে। তিনি গতকাল গণবিরোধী সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
স্থানীয় পৌরসভা মাঠে গতকাল বিকেল জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও এডঃ হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক এডঃ সারওয়ার রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী পোদ্দার, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, গিরেন্ড চন্দ্র রায়, জামায়াত নেতা শেখ আব্বাস আলী, কাজী মহসিন আহমেদ, নজরুল ইসলাম, জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফঠিক, সৈয়দ রিয়াজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, জাসাস সভাপতি শাহ আলম মিন্টু, মহিলাদল নেত্রী এডঃ ফাতেমা ইয়াসমিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, মোঃ সুকুর আলী, রতন আনসারী, আব্দুল কাইয়ুম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, জেলা যুবদল নেতা নুরুল ইসলাম নানু, মর্তুজা আহমেদ রিপন, মোঃ আরব আলী, জেলা জাসাদের সভাপতি অধ্য কারী মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্র মজলিস সভাপতি মাহমুদুল হাসান কিবরিয়া, আফজাল সামী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com