বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ছাত্রীকে অপহরণ সোহাগের যাবজ্জীবন জেল

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছাত্রীকে অপহরণের অভিযোগে সোহাগ মিয়াকে নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা গত সোমবার দুপুরে এ দন্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের সাহাবুদ্দিনের কন্যা ব্র্যাক স্কুলের ছাত্রী নাজমাকে একই গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র সোহাগ মিয়া (২৫) ২০১৬ সালের ২৪ জুলাই সকালে স্কুলে যাবার পথে অপহরণ করে নিয়ে যায় এবং বিভিন্ন স্থানে আটকে রাখে মারপিট করে। এ ঘটনায় সাহাবুদ্দিন মামলা করলে আদালত নবীগঞ্জ থানাকে রজুর নির্দেশ দেন। মামলা রুজু করে ১ সপ্তাহ করে নাজমাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয় এবং সোহাগকে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা কেএম রাসেল দীর্ঘতদন্ত শেষে একই বছরের ১৩ ডিসেম্বর চার্জশীট দেন। পরে আসামি জামিন পায়। সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক গত সোমবার এ আদেশ দেন। রায় প্রদানকালে আসামি পলাতক ছিলো। পেশকার আরও জানান, সাজা পরোয়ানা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে। বাদি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com