মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে এস.এস.সির ফলাফলে পাসের হারে শীর্ষে রত্না উচ্চ বিদ্যালয়

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার এস.এস.সি পরীক্ষা ফলাফলে পাশের হারের দিক দিয়ে রত্না উচ্চ বিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। বিদ্যালয়টি পাশের হার ৯১.১৫। সেই সাথে দুইজন এ প্লাস পেয়েছে। চলতি বছরে বানিয়াচং উপজেলার ২৭ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩,২৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ২৩২৫ জন। শতকরা পাশের হার ৭১।
উপজেলায় এ প্লাস পেয়েছে ১০২ জন। অন্যান্য বিদ্যালয়ের মধ্যে এল আর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৮১ জন পাশ করে। ১৫ টি এ প্লাস সহ পাশের হার ৮৯.০১। বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ১০০ জন। ২০ টি এ প্লাস সহ পাশের হার ৮৮.৪৯। বানিয়াচং আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে ২৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ২৩৩ জন। ২৫ টি এ প্লাস সহ পাশের হার ৮৫.৬৬। ডাঃ ইলিয়াস একাডেমী থেকে ১৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৫২ জন পাশ করে। ২ টি এ প্লাস সহ পাশের হার ৮০.৪২। কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করে ১৩৭ জন। ১৫ টি এ প্লাস সহ পাশের হার ৮৩.০৩। অন্যদিকে তুলনামুলকভাবে খারাপ ফলাফল করেছে সন্দলপুর ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়ে ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৭১ জন। ২ টি এ প্লাস সহ পাশের হার ৫৯.৬৬। হানিফ খান উচ্চ বিদ্যালয়ে ১৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ ৮৩ জন। পাশের হার ৫৬.৪৬। উত্তরসাঙ্গর উচ্চ বিদ্যালয়ে ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করে ২৮ জন। পাশের হার ৩১.৮২। বিজিএম উচ্চ বিদ্যালয়ে ৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করে ৩৭ জন। পাশের হার ৫৩.৬২। আমবাগান উচ্চ বিদ্যালয়ে ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করে ৬৩ জন। পাশের হার ৫২.৫০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com