রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ শহরে আবারও ঘন ঘন লোডশেডিং ॥ কাজ কর্মে ব্যাঘাত

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও ঘন ঘন লোডশেডিং শুরু হয়েছে। এতে একদিকে যেমন প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজিতে সাধারণ মানুষের নাভিশ^াস উঠেছে। পবিত্র মহরম মাসের রোজা রেখে ইফতার করতে পারেননি মানুষ। আবার গতকাল শুক্রবার জুম্মা নামাজের সময় কোনো কোনো মসজিদেও বিদ্যুত ছিলো না। অনেকে মনে করছেন পিডিবির কর্মকর্তারা ইচ্ছা করেই এসব করছেন। আবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেন না। গতকাল শায়েস্তানগর এলাকায় ইফতারের সময় বিদ্যুৎ চলে যায়। আর রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। তবে রাত ৮টার দিকে ১০ মিনিটের জন্য দেয়া হলেও পরে নিয়ে নেয়া হয়। পিডিবির এক কর্মকর্তা জানান, তার ছিড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে তাদের কাজ অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com