বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ শহর ও বাহুবল থেকে ৫ মাদক ব্যবসায়ী আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ ও বাহুবলের লামাতাশি এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ২৭ জুলাই সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সদর মডেল থানার কিবরিয়া ব্রিজ নদীর পাড় এলাকায় অভিযান চালানো হয়। আটকরা হল, মিরঘাট নিবাসী মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৯), নাতিরাবাদ নিবাসী মৃত আমিনুল হকের ছেলে মোঃ কাউছার আহম্মদ হৃদয় (৩০), ও ফারাদপুর নিবাসী মোঃ মাহাতাব আলী মন্ডল এর ছেলে মোঃ মিজানুর রহমান (২৪)। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে কারাদন্ড দেয়া হয়।
অপরদিকে একই দিন বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বাহুবল থানার মিরপুর গরুর বাজার এলাকা হতে লামাতাসী নিবাসী নুর ইসলামের ছেলে মোঃ জীবন মিয়া (২০) ও পশ্চিম জয়পুর নিবাসী মোঃ আব্দুল হাই এর ছেলে মোঃ শাহরিয়ান মিয়া (২০) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com