মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুর থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে চুরি হওয়া মিনি ট্রাক এক মাস পর গাজীপুরের শ্রীপুর থেকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার সহর আলীর ছেলে কফিল উদ্দিন (৪০) একই উপজেলার মুলাইদ গ্রামের ইসতম আলীর ছেলে মকবুল হোসেন (৩৫) ভেটিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩) একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে আশিক মিয়া (১৯)। ২৫ জুন রাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাধবপুর সদরে চৌধুরী ফার্নিসারের একটি মিনি ট্রাক চুরি হয়। গাড়ি চুরির ঘটনায় চৌধুরী ফার্নিসারের মালিক ইউপি সদস্য আফজল চৌধুরী বাদী হয়ে থানায় একটি মামলা করে। এর পর পুলিশ গাড়ি উদ্ধার তৎপর হয়। কয়েক দিন আগে একটি ওয়েব সাইডে ছবিসহ একটি মিনি ট্রাক কম মূল্যে বিক্রির বিজ্ঞপ্তি দেয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দৃষ্টি গোচর হলে সন্দেহ হয়। কৌশলে পুলিশসহ গাড়ির মালিককে ক্রেতা সাজিয়ে দর দাম করতে পাঠালে গাড়ি মালিক গাড়িটি সনাক্ত করে। এর পরই মাধবপুর থানা এস আই সাইদুল ইসলাম শ্রীপুর থানা পুলিশের সহায়তার বুধবার ভোর রাতে চোরাই মিনি ট্রাকটি উদ্ধার করে। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে, ধৃতরা সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। এরা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাড়ি চুরি করে। ধৃতদের এ মামলায় বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে ও রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com