রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের হাওর অঞ্চলের বিভিন্ন গ্রামের এমপি মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসানের নৌকা যোগে গণসংযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। তিনি গত বুধবার বানিয়াচং উপজেলার হাওর অঞ্চলের ১৪নং মুরাদপুর ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। দিনব্যাপী তিনি ২টি ইউনিয়নের মুরাদপুর, বিজয়পুর, বিথঙ্গল, কুমড়ী, বিথঙ্গল পুরান বাজারস্থ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, আজমীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গাজিউর গাজি, বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা মোঃ জিতু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতাব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ পলাশ হাসান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com