বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে হবিগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে পোনামাছ অবমু্ক্িত, বর্ণাঢ্য সড়ক র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় নিমতলা থেকে র‌্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের কালেক্টরেক্ট পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক দেবী চন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। আলোচনা সভায় মৎস্য সেক্টরের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com