শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) পোনামাছ অবমুক্তকরণ ও র‌্যালি শেষে উপজেলা হলরুমে মৎস্য চাষী, মৎস্যজীবি, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জাতীয় মৎস্য সপ্তাহের ২০২৩ এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুর সাত্তার বেগ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধবপুর পৌর কর কর্মকর্তা রাকিবুল ইসলাম, মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক দুলাল মিয়া, মৎস্য আড়ত সমিতির সভাপতি সুকুমল দাশসহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com