বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

সাবেক ভিসি প্রফেসর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কাল

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান এর ১৭তম মৃত্যুবার্ষিকী আগামী ২৭ জুলাই। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ১৯৯৭ সালের ২০ জুলাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন। তিনি শাবিতে প্রফেসর পদে যোগদানের পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৮৯ সালে তিনি রাবিতে প্রফেসর পদে নিয়োগ লাভ করেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যক্রমে তার সরব উপস্থিতি ছিল। এক পর্যায়ে তিনি রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। বর্ণাঢ্য জীবনের অধিকারী বৃহত্তর সিলেটের এ কৃতি সন্তান হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চান্দপুর গ্রামে ১৯৪২ সালে তিনি জন্ম গ্রহণ করেন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদানের আগে তিনি শাবির প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ২০০২ সালে শাবি থেকে অবসর গ্রহণের পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগদান করেন। মৃত্যুর পূর্বপর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ দেশের তিন তিনটি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাকার্যক্রমে তার যথেষ্ট অবদান রয়েছে। ২০০৬ সালে ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com