বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে ভুইছড়ায় আবারও বিষ প্রয়োগে প্রাকৃতিক মৎস্য নিধন

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন ও আহম্মদাবাদ ইউনিয়ন দিয়ে প্রবাহিত ভুইছড়ায় আবারও বিষ প্রয়োগ করে শতশত কেজি মাছ ও জলজ প্রাণী হত্যা করা হলো। গতক বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানান, কয়েকজন প্রত্যক্ষদর্শী। পরদিন শুক্রবার সকাল থেকে বৃষ্টির আগ পর্যন্ত ছড়া জুড়ে বিষক্রিয়ায় মরা মাছ ও জলজ প্রাণী ভাসতে দেখা গেছে। ছড়ার আশপাশের লোকজন জানান, সকালে বিষে আক্রান্ত মরা মাছ কিছুটা শক্ত ছিলো। অন্তত ৫০/৬০ জন লোক ছড়া থেকে মৃত মাছ সংগ্রহ করেছেন।
বিকালে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পঁচা গন্ধে এলকার বাতাস বারী হয়ে উঠে। এলাকাবাসিরা বলেন,গত কয়েক বছর ধরে একটি সংবদ্ধ চক্র প্রায় সময়ই ছড়ায় বিষ প্রয়োগ করে মাছ ধরে আসছে। ভুঁই ছড়ার পানি গিয়ে খোয়াই নদীতে গিয়ে মিশে নদীর মাছকে আক্রান্ত করেছে। খোয়াই নদীতেও মাছ ভেসে উঠেছে।
জারুলিয়া গ্রামের আইয়ুব আলী ও একই গ্রামের শাহজাহান মিয়া বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় বিদ্যুৎ ছিলো না। তারা বাড়ির পাশের রাস্তায় বসে গল্প করছিলেন। এ সময় তারা ১০/১২ জনের একটি দলকে ভুইছড়ার দিকে এগুতে দেখেন। শাহজাহান টর্চ লাইট জ্বালালে দলটি দৌড়াতে শুরু করে। তাদের সাথে জাল টানানো মাছ ও রাখার সরঞ্জাম ছিলো। তাদের মধ্যে জারুলিয়া গ্রামের মৃত মনাফ মিয়ার পুত্র ছায়েদ আলী ও নুরুল হকের পুত্র শুভ মিয়াকে তারা চিনতে পান। নুরুল হক, শুভসহ কয়েকজন লোক প্রায় সময়ই ছড়ার পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার কবির ছড়ায় বিষ প্রয়োগের সংবাদ পেয়েছেন তবে কারা বিষ ঢেলেছে তা তিনি জানান নি। এলাকাবাসিরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com