শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে ৬ কেজি গাঁজাসহ অটোরিকশা চালক গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২১৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চুনারুঘাটে গাঁজা পাচারের অভিযোগে মোঃ বাহার মিয়া (২৫) নামে এক টমটম অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক উপজেলার কালামন্ডল এলাকার মৃত জলিল মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১৯ জুলাই বিকেল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার (উপ-পরিদর্শক) এসআই ছদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১টি প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অটোরিকশা জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে এসআই ছদরুল আমীন জানান, আটক বাহারসহ তার সহযোগির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com