মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নবীগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ আলম চৌধুরী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আলম চৌধুরী পৌর এলাকার চরগাঁও গ্রামের আব্দুল হান্নান চৌধুরী ছেলে।
পুলিশ জানায়- আলম চৌধুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ চরগাঁও গ্রামে আলম চৌধুরীর নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় ৫২ পিস ইয়াবাসহ আলমকে গ্রেফতার করা হয়। বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com