বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর ॥ মাধবপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার বহড়া ইউনিয়নের দলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- উপজেলার বহড়া ইউনিয়নের দলগাঁও গ্রামের জহিরুল ইসলামের ছেলে আরিফুর রহমান (৪) ও একই এলাকার নাজির মিয়া মেয়ে খারিমা বেগম (৬)। তারা দুজন সম্পর্কে ফুফু ভাতিজি।
স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, সকালে তারা বাড়ির পাশের দলগাঁও এলাকার পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছে। নিহতদের সুরাতাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com