সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে পানিতে তলিয়ে যাবার ১ দিন পর যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে গোসল করতে গিয়ে পুকুরে পানিতে তলিয়ে যাওয়ার একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বোয়ালবাদা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুরঞ্জিত দাস (৩০) ওই গ্রামের শারন্ত দাসের পুত্র। স্থানীয়রা জানায়, ১৪ জুলাই শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায় সুরঞ্জিত দাস। পরে পরিবারের সদস্যসহ স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে শনিবার দুপুরে তার মরদেহ ভাসতে দেখেন তারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সুরঞ্জিত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবুও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com