বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ের মুরাদপুরে যুবলীগ নেতার জন্য দোয়া করালেন এমপি প্রার্থী রুয়েল

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নে সারাদিন ব্যাপী দলীয় নেতাকর্মীদের নিয়ে গন সংযোগ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল মঙ্গলবার তিনি উপজেলা মুরাদপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত জনতা আগামী নির্বাচনে তার পিতা সাবেক এমপি মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর মত তাকেও সমর্থন দিবেন বলে আশ্বাস প্রদান করেন। পরে তিনি গন সংযোগ শেষে মুরাদপুর বাজারে এসে ওই ইউনিয়নের কৃতি সন্তান সাবেক যুবলীগ নেতা মরহুম শাহ আরজু মিয়ার জন্য বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে মরহুম শাহ আরজুকে যেন মহান আল্লাহ তায়ালা যেন জান্নাতবাসী করেন এই জন্য সবাই মিলে দোয়া করেন। পরে সবাই মিলে মরহুম শাহ আরজুর কবর জিয়ারত করেন। উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com