বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম সি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষ স্থগিতের আবেদন জানানো হয়েছে। গতকাল ৬ জুলাই হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারের নিকট দেয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিরাপত্তা কর্মী পদে চাকুরী প্রার্থী সুমন আহমদ। তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের আহম্মদপুর গ্রামের শাহ্ শানুর আলীর পুত্র।
অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সহ ৬টি শূণ্যপদে নিয়োগের জন্য বিগত ১৫ মে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে সুমন অত্র বিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য আবেদন করেন।
গত ৫ জুন আবেদন যাচাই বাচাই করা হয়। এর মধ্যে বাতিল যোগ্য আবেদনও গ্রহন করেন নিয়োগ কমিটি। যাচাই বাচাই করার নির্ধারিত সময় সীমা অতিক্রম হওয়ার পরেও বাতিলকৃত আবেদন সংশোধনের সুযোগ দেয়া হয়।
আগামীকাল ৮ জুলাই শনিবার সকাল ১১ টায় নিয়োগ পরীক্ষা। কিন্তু এলাকায় জনশ্রুতি রয়েছে যে বিভিন্ন পদে অনেকের চাকুরী হয়ে গেছে। এমতাবস্থায় আগামীকাল ৮ জুলাই লিখিত মৌখিক পরীক্ষা স্থগিত করে নতুনকল্পে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবী জানান চাকুরী প্রত্যাশী সুমন আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com