শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

লাখাই উপজেলা বিএনপির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা এডভোকেট শামসুল ইসলাম বলেছেন- আওয়ামীলীগ সরকার সব সময় মিথ্যাচার করে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে জনগণকে ধোকা বানিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগ সরকারকে আর খালি মাঠে গোল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এ দেশের মানুষ আজ শান্তিতে নেই। দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেটে খাওয়া মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন। তিনি গত ৩০ জুন শুক্রবার বিকালে বামৈ দারগ আলী ম্যানশনে লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া। সভা পরিচালনা করেন লাখাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সাবেক ভাইস চেয়ারম্যান এস আর তালুকদার শাহানুর, সাবেক সহ-সভাপতি আব্দুল মোত্তালিব খান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিএনপি নেতা তাজুল ইসলাম মোল্লা তাজ, লাখাই থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আরিফ আহমেদ রুপম, বিএনপি নেতা এডভোকেট হারুনুর রশিদ, এডভোকেট শফিক তালুকদার।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্ছু, সদস্য সচিব মিয়া মোহাম্মদ লায়েছ, বুল্লা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, করাব ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুল, কৃষক দল সভাপতি বুলবুল আহমেদ, সাবেক থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব মহাববুল আলম মালু, যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, হাবিবুর রহমান, মোস্তাক আহমেদ, আরজানুল ইসলাম, মুতাক্কির আহমেদ, মিজানুর রহমান, কাজল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল আহমেদ, করাব ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সভাপতি ফারুক আহমেদ, বিএনপি নেতা আব্দুল মান্নান, লাখাই ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট কাউসার আহমেদ, লাখাই থানা ছাত্রদলের সদস্য সচিব আহমদ আজম, যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি, মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের আহ্বায়ক আহমেদ সাকিব, লাখাই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বিএনপি নেতা সুলাইমান মিয়া, আব্দুল কাদের, আবু তাহের, জেলা যুবদলের সদস্য সোহেল রানা হারিছ, আবু হুরায়রা, ইব্রাহিম, আবু তাহের, শাহাবুদ্দিন মিয়া, মোঃ জমির আলী, যুবদল নেতা লাকি চৌধুরী, মান্নান, উজ্জ্বল, মাসুম, বিল্লাহ, বাবলু আহমেদ রাজ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com