বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র সরকারি বৃন্দাবন কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি, সৌকত চৌধুরী (সকু) যুক্তরাষ্ট্র কমিউনিটি লিডার এর রত্নগর্ভা মা মহীয়সী নারী আলহাজ্ব মমতাজ বেগম চৌধুরী (৯২) গত সোমবার রাত যুক্তরাষ্ট্র সময় সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্ক এ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ জোহর নিউইর্য়কের ওজন পার্কের আল- আমান মসজিদে অনুষ্ঠিত হয়। এতে মরহুমের পরিবারের সদস্যসহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ গ্রহন করেন। মরহুমার মরদেহ আগামী ৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৮ টার সময় শাহজালাল বিমানবন্দর ঢাকা এসে পৌছানোর কথা রয়েছে। মরহুমার প্রথম জানাজার নামাজ আগামী ৬ জুলাই বৃহস্পতিবার বাদ আছর হবিগঞ্জ টাউন মসজিদ (চাঁন মিয়া) মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার নামাজ নবীগঞ্জের করগাঁও নিজ গ্রামে বাদ মাগরিব ঈদগাহ গ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবাই দোয়া করবেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ৬ কন্যা নাতি-নাতনী সহ গুনগ্রাহী রেখে গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com