মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে সৎ নানীর বিরুদ্ধে নাতীর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৎ নানীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় প্রাণনাশের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন নাতী ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিন।
অভিযুক্তরা হচ্ছেন, রঘুরামপুরের মৃত আবুল হাসানের দ্বিতীয় স্ত্রী মোছা. মিনারা খাতুন (৪০), নোয়াগাও গ্রামের আ. নুরের ছেলে মো. জানু মিয়া (৩৫), শিরিকান্দি গ্রামের মৃত আ. মন্নানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫) এবং গোপালপুর গ্রামের হুছন আলীর ছেলে মো. আক্তার আলী।
গত ৩০ জুন কামাল উদ্দিন চুনারুঘাট থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, তিনি তার মামা-খালাদের ভূমি ও সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। মোছা. মিনারা খাতুন তার সৎ নানী। তার সাথে কামালের মামা ও খালাদের সম্পদ নিয়ে মামলা-মোকদ্দমা চলে আসছে। গত ২৮ জুন মিনারা খাতুন তার সহযোগীদের নিয়ে কামালের মামা-খালাদের বসতবাড়ির গেইটে তালা লাগানোর চেষ্টা করেন। খবর পেয়ে কামাল সেখানে গিয়ে বাঁধা প্রদান করেন। এ সময় মিনারা খাতুন ও তার সহযোগীরা তাকে মারতে উদ্যত হন। তার শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
ঘটনার সময় উপস্থিত লোকজনের সামনেই ব্যবসায়ী মো. কামাল উদ্দিনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করেন মিনারা খাতুন।
চুনারুঘাট থানার পক্ষ থেকে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়।
ব্যবসায়ী মো. কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, তার সৎ নানী মিনারা খাতুনের অন্যত্র বিয়ে হয়েছে। তিনি তার স্বামী হাসানে দুই ছোট ভাইর পরিবারকেও ভয়ভীতি প্রদর্শন ও হেনস্থা করছেন। ঈদের দিনও তার উপর আক্রমণ করেন বলে অভিযোগ করেন কামাল উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com