মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের স্বপ্ন শো-রুমে চুরির অভিযোগে নারী ও শিশুকে আটকে রেখে টাকা আদায় ম্যানেজারসহ ৫ জন চাকরিচ্যুত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালীবাড়ি সড়কের স্বপ্ন শো-রুমে নারী ও তার শিশুকে ৫ ঘন্টা আটকে রাখার ঘটনায় ম্যানেজার আনিসুর রহমানসহ ৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার তাদের চাকুরিচ্যুৎ করা হয়।
ওই নারী বলেন, গত রবিবার দুপুরে তিনি তার মাদ্রাসা পড়ুয়া শিশুকে নিয়ে সওদা করতে স্বপ্ন শো-রুমে যান। এক পর্যায়ে তার শিশু সন্তান পাঞ্জাবীর পকেটে দুটি পেষ্ট রেখে দেয়। অপর সূত্র জানায়, ওই মহিলা দোকানের কিছু মাল চুরি করে। যা সিসি ক্যামেরায় রয়েছে। এ ঘটনায় শো-রুমের স্টাফরা ক্ষিপ্ত হয়ে চুরির অভিযোগ এনে ওই নারীকে আটকে রাখে। এক পর্যায়ে ওই নারীকে ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা এবং চেক ও বিকাশের মাধ্যমে আরও ৬২ হাজার টাকা আদায় করে। পরে রাতে ওই মহিলা মুক্তি পেয়ে কান্নাকাটি শুরু করে। এতে স্থানীয় লোকজন ছুটে আসেন। এক পর্যায়ে লোকজন স্বপ্ন ঘেরাও করে ঘটনার বিচার দাবী করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই নারী ও স্বপ্ন শো রুমের ম্যানেজার আনিসুর রহমানকে থানায় নিয়ে যান।
এদিকে গতকাল বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে ঢাকা থেকে স্বপ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ছুটে আসেন। পরে ওই মহিলাকে তার ৬৭ হাজার টাকা ফেরৎ দেয়া হয়।
সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, বিষয়টি সমাধান হওয়ায় আটকদের ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com