বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাই’র বাসিন্দা প্রেমিকের স্বীকারোক্তি ॥ প্রেমিকা রিনাকে শ্বাসরোধে হত্যা করে প্রেমিক শাকিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরবে নারী শ্রমিক হত্যার রহস্য ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ। দুই প্রেমিকের দ্বন্দ্বে প্রেমিক শাকিলের হাতে খুন হন প্রেমিকা রিনা বেগম (৩৭)। গতকাল সোমবার ভোরে ভৈরব বাজার কাঠপট্টি এলাকার একটি বাসা থেকে শাকিলকে আটক করেছে পুলিশ। আটকের পর হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন তিনি। শাকিলের বাড়ি লাখাই উপজেলার লাখাই গ্রামে। তার বাবার নাম জালাল উদ্দিন। তিনি ভৈরবে ভাড়া বাসায় থেকে একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করেন। গত শনিবার বিকালে ভৈরবের কাঠপট্টি এলাকার একটি বাসা থেকে রিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এই দিন নিহতের মামাতো ভাই দুলালকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের নকলা থানা এলাকার রিনা বেগম ২ ছেলে ও মামাতো ভাই দুলালকে নিয়ে ভৈরবের কাঠপট্টি এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তারা ভৈরবের বিভিন্ন হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। একই সঙ্গে শাকিল হোটেল বয় হিসেবে কাজ করতে গিয়ে রিনার সঙ্গে তার পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অন্যদিকে মামাতো ভাই দুলাল একই সঙ্গে বাসায় থেকে রিনার সঙ্গে প্রেম করতেন। শাকিল জানতে পারেন দুলালের প্রেমের কথা। এ নিয়ে দুলালের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব হয়। শাকিল চেষ্টা করেও রিনা বেগমকে দুলালের প্রেম থেকে সরাতে পারেননি।
এসব বিষয় নিয়ে গত শনিবার সকালে রিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যায় শাকিল। ঘটনার সময় অপর প্রেমিক মামাতো ভাই ও তার দুই সন্তান বাসায় ছিল না। পরে খবর পেয়ে তারা বাসায় এসে দেখে রিনার লাশ। ঘটনার খবর পেয়ে পুলিশ তার লাশ বাসা থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ দুলালকে আটক করে। এ বিষয়ে মামলা হলে পুলিশ দুদিন চেষ্টার পর হত্যার ক্লু বের করে সোমবার ভোরে শাকিলকে গ্রেফতার করে।
ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, দুই হোটেল শ্রমিকের প্রেমের বলি হয়েছে রিনা বেগম। শাকিল ও দুলাল কেউ কাউকে সহ্য করতে পারত না। শাকিল বিষয়টি মেনে নিতে না পেরে রিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com