বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বাড়ছে ॥ বিভিন্ন এলাকা প্লাবিত

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে বেড়ে চলেছে নদ-নদীর পানি। গতকাল রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খোয়াই, কালনি, কুশিয়ারা ও ধলেশ্বরীসহ সকল নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছঁই করছে। যদিও নদীগুলোর কোন স্থানেই পানি বিপৎসীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টি হলেই বাড়ছে পানির গতিবেগ। জানা যায়, আসামপাড়া, চুনারুঘাট এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে যাবার আশংকায় মানুষ নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। তবে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে দ্রুত বিপৎসীমা অতিক্রম করবে। এদিকে, হঠাৎ করে গত দুই-তিন দিনের বৃষ্টিতে এভাবে পানি বাড়ার ফলে নদী পারের মানুষদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানিয়েছেন, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ২১.০৯, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ৯.০২, মাছুলিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৯.৯২, মার্কুলি পয়েন্টে ৫.৫২ ও আজমিরীগঞ্জ পয়েন্টে ৪.৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, রবিবার বিকেল পর্যন্ত হবিগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪১ মিলিমিটার, যা শনিবার ছিল ১২৮ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শহরে সরেজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তানগর, মোহনপুর, মাছুলিয়া, অনন্তপুর, উত্তর শ্যামলী, ইনাতাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেকেই হাটু পানি মারিয়ে শহরে আসছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com