বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে রিপোটার্স ইউনিটির মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জামালপুরে বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ‘সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার’ দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটি এ মানববন্ধনের আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১২ জন গ্রেপ্তার হলেও চেয়ারম্যানের ছেলেসহ সাঙ্গপাঙ্গরা এখনও পলাতক রয়েছে। পলাতক খুনীকে দ্রুত গ্রেপ্তার এবং সকল আসামীর ফাঁসির আদেশ নিশ্চিতের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ আর শায়েলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম, শরীফ চৌধুরী, ফয়সল চৌধুরী, এসএম সুরুজ আলী, আনিসুজ্জামান চৌধুরী রতন, জুয়েল চৌধুরী, সহিবুর রহমান, আব্দুল কাদির, এম সজলু, সাইফুর রহমান তারেক, কাজী মিজানুর রহমান, শাহ আলম, নিরঞ্জন গোস্বামী শুভ, কাজল সরকার, আমির হামযা, সৈয়দ সালিক আহমদ, রুবেল মিয়া ও আক্তার হোসেন প্রমুখ। প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com