বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহর থেকে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধ আলম চান বিবির (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে শহরতলীর ভাঙ্গাপুল এলাকায় রাস্তার পাশে একটি ডুবা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলম চান বিবি হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার আমির উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট সকালে আরম চান বিবি বাসা থেকে বের হন। এর পর থেকে তার আর সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা মাইকিংসহ স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেন। একই সাথে থানায় তারা একটি জিডি করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে খোঁজে ডুবায় লাশটি ভাসতে দেখে। পরে তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জিডিতে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com