বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়ী থেকে অবৈধ আগ্নেআস্ত্র পাইপগান উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের লন্ডন প্রবাসী জাকির হোসেন এর বাড়ির সামনের ড্রেনের গর্ত থেকে অবৈধ আগ্নেআস্ত্র পাইপগান উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকেলে ওই এলাকায় একটি অভিযোগের তদন্ত করতে পুলিশ এই অবৈধ অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার করলে কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের কবরস্থান নিয়ে গ্রামবাসীর সাথে লন্ডন প্রবাসী জাকির হোসেনের পরিবারের সাথে দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৬ জুন গ্রামবাসীর পক্ষের গেদা মিয়ার পুত্র রাহিম চৌধুরীর বিয়ের গেইট জাকির হোসেন বাড়ীর সামনের সরকারী রাস্তায় নির্মান করায় জাকির হোসেনের লোকজন তা ভেঙ্গে ফেলে। গ্রামবাসী পক্ষের লোকজন গেইট ভাঙ্গার কারন জানতে চাইলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবর্ষন হয়। গুলিতে অনন্ত ২০ জন লোক আহত হন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির লোকজন এসে ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে রাহিম চৌধুরীর পক্ষে তার চাচাতো ভাই ফখরুল চৌধুরী বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রবিবার বিকেলে ওই গ্রামে অভিযোগটি তদন্ত করতে যান দায়িত্বপ্রাপ্ত পুলশের সাব-ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স। অভিযোগ তদন্ত করতে গিয়ে তিনি এই অবৈধ অস্ত্র উদ্ধার করেন। এ সময় পুলিশ ৫টি এমটি কার্তুজ ও ৩টি লোহার পাইপ উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলম অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, নবীগঞ্জ থানায় ৮ জুন দায়েরকৃত মামলা নং-৬ এর তদন্ত করতে সেখানে যাই এবং বুরহান পুর গ্রামের মৃত কলমদর আলী পুত্র জাকির হোসেনের বাড়ীর পূর্ব পার্শ্বে খালি জায়গার উত্তর পার্শ্বে নিমানাধীন ড্রেইন এর ভিতর থেকে অস্ত্র উদ্ধার করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com