মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নিখোঁজের ১ মাসেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্র শাকিল

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক মাস পেরিয়ে গেলেও নিখোঁজ মাদ্রাসার ছাত্র মোঃ শাকিল মিয়া (১৪) কে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে হন্য হয়ে ঘুরছে পিতা- মাতা। কোথাও কোন সন্ধান না পেয়ে থানার সাধারণ ডায়েরী করেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুলিশ তার সন্ধান পাচ্ছে না। ফলে পরিবারে মাঝে বিরাজ করছে অজানা আতংক। ছেলেকে জীবিত ফিরত পেতে চলছে মা-বাবার আহাজারী। পুলিশ বলছে উদ্ধারের চেষ্টা চলছে। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার হলিমপুর গ্রামের নুর শাহজাহান পূত্র মোঃ শাকিল মিয়া সদর উপজেলার সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসায় বসবাস করিয়া হিফজুল কোরআন বিভাগে লেখা-পড়া করছিল। গত ৯ মে সকাল ৬টার দিকে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে চলে যায়। বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের নজর আসলে নিখোঁজ শাকিলের পিতাকে অবহিত করে। বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে গত ১৩ মে হবিগঞ্জ সদর থানায় শাকিলের পিতা নুর শাহজাহান একটি সাধারন ডায়েরী করেন। যার নং ৮৪৪। সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান মৌলানা হাফেজ ফয়জুর রহমান বলেন- নিখোঁজের ৩ দিন পূর্বে শাকিল মাদ্রাসায় ভর্তি হয়েছিল। ৯ মে ফজরের নামাজ শেষে তাকে মসজিদে না পেয়ে আমরা খুজাখুজি করি। খুজে না পেয়ে সাথে সাথে মোবাইল যোগে তার পিতাকে জানানো হয়। পরিবারের লোকজনকে উক্ত ঘটনা জানালে তারাও বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে করতে থাকে। এই বিষয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা তোফাজ্জল হক তাউস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হিফজ বিভাগের ছাত্রদের বিষয়টি হিফজ বিভাগের প্রধানই বলতে পারেন। শুনেছি ৩ আগে একজন ছাত্র ভর্তি হয়েছিল, তাবে তার সাথে আদতমার সরাসরি দেখা হয় নাই। যেহেতু আমার মাদ্রাসা থেকে ছাত্র হারিয়ে গেছে সে জন্য আমি মর্মাহত। তাকে খুজে বের করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন করছি। নিখোঁজ শাকিলের পিতা নুর শাহজাহান বলেন- মাদ্রাসা থেকে শাকিল নিখোঁজের বিষয়টি জানতে পেরে আমি সাথে সাথে মাদ্রাসায় যাই। পরে আত্মীয়- স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে ১৩ তারিখ সদর থানায় এবং শায়েস্তাগঞ্জ র‌্যাব কার্যলায়ে সাধারন ডায়েরী করি।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক জয় পাল বলেন- তাকে উদ্ধারের চেষ্টা চলছে। শাকিলের কাছে মোবাইল না থাকায় কোথায় আছে জানতে সমস্যা হচ্ছে। গত শনিবার রাতে শাকিলের পিতাকে নিয়ে উদ্ধারের জন্য সিলেট বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com