বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সামাদুল হক ইমন (২৫) কে গ্রেফতার করেছে। এ সময় তল্লাশী করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ইমন পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সুত্রের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই বিজয় দেবনাথ এর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ বানিয়াচং সড়কের পিরোজপুর এলাকার অলিউর রহমানের বাগান বাড়ির সামনে রাস্তা থেকে তাকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com