বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নিজামপুরে বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ নির্বাচন সামনে রেখে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্প বাস্তবায়নের সঙ্গে দেশের অলিতে-গলিতে উন্নয়ন কাজ করেছে; এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও এ সরকারের বিকল্প নেই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংসদ সদস্য বলেন, বিএনপির মত বন্দুকের নল টেকিয়ে নয়; আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায়; অন্যদিকে সুষ্ঠ নির্বাচন বাঁধাগ্রস্ত করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি। জনগণকে সাথে নিয়ে তাঁদের সন্ত্রাসী কার্যকলাপ রুঁখে দিতে প্রস্তুত থাকার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ একেএম সুফী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল আউয়াল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com