বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রজন্মের যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। তবে শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (এসইডিপি) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে জনগণের নিকট সত্য প্রচারের জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানিয়েছেন।
কর্মশালায় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম প্রমুখ।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com