বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পৈল ইউনিয়নে ৪ শতাধিক নারী পুরুষের গণঅধিকার পরিষদে যোগদান

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পৈল ইউনিয়নের ৪ শতাধিক নারী পুরুষের গণঅধিকার পরিষদে যোগদান করেছে। এ উপলক্ষ্যে গতকাল ২৮ মে রবিবার বিকাল ৩ টায় হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নে গণঅধিকার পরিষদের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, প্রতিনিয়ত শত শত মানুষের যোগদানই প্রমাণ করে– বাংলাদেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে চায়। আমরা বিশ্বাস করি, জনগনের এই আগ্রহ অবশ্যই রাজনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। পৈল ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার অন্যতম নেতা বাবুল আহমেদ ও ফুল মিয়ার যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোঃ লোকমান আহমেদ, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, পৌর যুগ্ম আহ্বায়ক মীর দুলাল, সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব মোঃ মানিক মিয়া, পইল ইউনিয়নের আহ্বায়ক মোঃ হাসান আলী, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, গণনেতা নজরুল ইসলাম, ৫নং গোপায়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাহাবুদ্দিন জহিরুল, সদস্য সচিব সাগর মিয়া, যুবনেতা আরিফ খান জয় প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com