বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ সদর ইউপির সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতলিব আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১৬ আগস্ট, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদের বাসিন্দা নবীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মতলিব (৮২) আর নেই। গতকাল শুক্রবার ভোর ৬টায় সিলেটস্থ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ কন্যা ১ পুত্র, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমনের পিতা আলহাজ্ব আব্দুল মতলিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল দুপুরে মরহুমের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর বিভিন্ন শ্রেণিপেশার শতশত লোক তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। বিকেল সাড়ে ৫টায় নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে নবীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় হবিগঞ্জ-১ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, ভারপ্রাপ্ত পৌর মেয়র আলহাজ্ব ছাবিদ আহমদ চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীসহ সর্বস্তরের সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com