বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাপার বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত ॥ রওশন এরশাদের নেতৃত্বে সংগঠনকে সুসংগঠিত করতে হবে-মামুনুর রশীদ

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১০ম সম্মেলন সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহবান জানান। গতকাল বিকালে সিলেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক কমিটির সভায় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের মুখপাত্র ও জাতীয় পার্টি বিভাগীয় সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনুর রশীদ (মামুন) প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। সিলেট উপশহরের হোটেল গার্ডেন ইন ভিআইপি বলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়ক সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। জাতীয় পার্টি নেতা এডভোকেট মোঃ আবু ছালেহ চৌধুরীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মুখপাত্র এম মুজিবুর রহমান ডালিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির ১০ম সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিটু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য সৈয়দ পীরজাদা জোবায়ের আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য শাহ জামাল রানা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইসরাফিল মিয়া।
বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির মাহবুবুর রহমান, বি-বাড়িয়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট হেলাল, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক প্রভাষক মোতাহের হোসেন ও ডাঃ রুবেল আহমদ, হায়দর আলী, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক এম কাইয়ুম, সিলেট বিভাগীয় কমিটির প্রতিনিধি সদস্য আব্দুল আহাদ, সুহেল আহমদ, গিয়াস উদ্দিন, হায়দর আলী, রোজিনা আক্তার, হাবিবা আক্তার জেসি, মৌলানা বশির উদ্দিন, অধ্যক্ষ মোখলেছুর রহমান, মাজুল আহমদ মাসুম, মুশাহিদ আলম চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com