বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন নগদ অর্থ ও কাপড় বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন, নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর নয়াহাটি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। পরে ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন তিনি। এসময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দুলাল আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com