মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সালাম মিয়ার ঝুলন্ত লাশ শশুর বাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত বুধবার (২৪ মে) রাতে শাখোয়া বাজার এলাকায় মাছের আড়ৎ এর পাশে একটি পুকুর পারের সিরিশ গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। মোঃ সালাম মিয়া নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শাখোয়া বাজার থেকে সালাম মিয়া একটি মুদি দোকান থেকে রশি কিনেন। রশি হাতে নিয়ে বাজারে অনেকক্ষণ হাটাহাটি করেন। কিছুক্ষণ পরে আর তাকে দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন রাতে সালাম মিয়ারকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com