বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গত দুই বছরে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রায় ৯ কোটি ৯৬ লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে-মেয়র সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে গত দুই বছরে ৯ কোটি ৯৬ লক্ষ টাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ হয়েছে। ইউজিআইআইপি-৩ প্রকল্পের উন্নয়ন ছাড়াও এই অবকাঠামোগত উন্নয়ন পৌরবাসীর সুবিধার কথা বিবেচনা করে প্রকল্প গ্রহনের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং চলমান রয়েছে। গতকাল বুধবার টিএলসিসি’র সভায় মেয়র আতাউর রহমান সেলিম এ কথা বলেন। তিনি বলেন, ‘এ সকল উন্নয়নের মাঝে উল্লেখযোগ্য হলো পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু, পৌর হাকার্স মার্কেট নিমার্ণ, তিনকোনা পুকুর পাড়ের ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্য্য বর্ধন, রাজনগর কবরস্থানের উন্নয়ন, পৌর শ্মশানঘাটের উন্নয়ন, প্রাথমিক শিক্ষা অফিসের সামনে দোতলা মার্কেট নির্মাণ (চলমান) ইত্যাদি।’ মেয়র বলেন বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করে পৌরবাসীর দীর্ঘদিনের দাবী পুরন করা হয়েছে। বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন যানবাহন ক্রয়সহ নানা পদক্ষেপ নিতে হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সকলের সহযোগিতা ও পরামর্শে নতুন বাজেট প্রনয়নের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে চাই।’ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন, ইউএসএইড প্রতিনিধি আব্দুল মতিন, টিএ রবিন ও আরবান হেলথ উপদেষ্টা ডাঃ আবু সুফিয়ান। পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপ¯ি’ত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শাহ সালাউদ্দিন আহমেদ টিটু, সফিকুর রহমান সিতু, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান। শহর সমন্বয় কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জের সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, ডাঃ অসিত রঞ্জন দাস, সাবেক পৌর কাউন্সিলর মুকুল আচার্য্য, বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক শিরিষ চন্দ্র দাস, মতিলাল দাশ, এডভোকেট প্রবাল কুমার মোদক ঝন্টু, এডভোকেট জেবুন্নেছা মুক্তা, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, পিযুষ চক্রবর্ত্তী, মেহেরুন্নেছা চৌধুরী মজু, বিটিভির প্রতিনিধি আলমগীর খান, রেবা চৌধুরী, মোঃ আরব আলী, হাজ্বী লুৎফুর রহমান নানু, শান্তি রানী দাস, রিনা বেগম, মনীষ আচার্য্য ও কামাল মিয়া। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হালীম, আমীর হামজা ও হবিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত। টিএলসিসি সভার উপস্থাপনা ও সার্বিক তত্ত্ববধানে ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com