রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

বানিয়াচং ও চুনারুঘাটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় ও চুনারুঘাট উপজেলা বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়। নিহতরা হল- বানিয়াচং উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী বাসিন্দা কৃষক সৌরভ দাশ (২১) ও চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের আইতন গ্রামের আব্দুল জলিলের মেয়ে সানিয়া জান্নাত লিমা (১৬)। সে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আমাদের বানিয়াচং প্রতিনিধি জানান, বানিয়াচংয়ের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সৌরভ দাসের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার চন্ডিপুর গ্রামের আমতলী হাওরে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ দাস ওই গ্রামের ধনজয় দাস এর ছেলে। স্থানীয়রা জানান, সৌরভ দাসসহ কয়েকজন কৃষক জমির ধান কাটতে যান। তারা মাঠে ধান কাটা অবস্থায় বজ্রপাত হয়। এতে সৌরভ দাস অজ্ঞান হয়ে পড়ে যান। তখন পাশে থাকা কৃষকরা তাৎক্ষনিক উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সৌরভ দাসকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, নিহত কৃষক পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। অপর দিকে আমাদের চুনারুঘাট প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। ঝড়ের মধ্যে মেয়েটি আম কুড়াতে গেলে তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মেয়ে টি ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন ঘটনার সত্যতা শিকার করেন এবং তিনি বলেন নিয়ম অনুযায়ী সরকারি কোনো সহযোগিতা থাকলে নিহতের পরিবারকে করা হবে বলে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com