বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লন্ডনে ডেপুটি মেয়র নিযুক্ত হলেন চুনারুঘাটের গাজীউর রহমানের ছোট বোন সমতা খাতুন

  • আপডেট টাইম সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ জি.এস. ব্রাদার্স সিএনজি এন্ড এলপিজি ফিলিং স্টেশন এর ব্যবস্থাপনা পরিচালক ও ইংল্যান্ড প্রবাসী চুনারুঘাটের মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন সমতা খাতুন ডেপুটি মেয়র নিযুক্ত হয়েছেন। গত বুধবার (১৭ মে) লন্ডনের ক্যামডেন টাউন হলে অনুষ্ঠিত এক সভায় চার বারের নির্বাচিত কাউন্সিলর সমতা খাতুনকে ওই শহরের ডেপুটি মেয়র নিযুক্ত করা হয়। এর আগে তিনি টানা চার বার লন্ডন বরা অব ক্যামডেনের এবং সেন্ট প্যানক্রাস ও সামার্স টাউন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। সমতা খাতুন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজী আলী আসকর জমাদারের মেয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী, চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র সভাপতি, লন্ডন প্রবাসী মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন। তিনি ঐতিহ্যবাহী সাগরদীঘি পশ্চিম পাড় খান বাড়ির পুত্রবধু ও দানবীর ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান টিপুর সহধর্মিনী। সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাতিজা সাজ্জাদ হোসেন খান একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটির প্রিয়মুখ। বর্তমানে সমতা খাতুন লন্ডনের ক্যামডেন শহরে স্বামীসহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com