শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সিলেটে মতবিনিময় সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উন্নয়ন-অগ্রগতির স্বার্থে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল সিলেটের জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘হবিগঞ্জ সমিতি সিলেট’ এর সদস্য এবং সিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার নাগরিকগণের সাথে হবিগঞ্জ সংসদ সদস্যগণ, অন্যান্য জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। সভায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এর ধারা অব্যাহত রাখতে সিলেটে বসবাসরত হবিগঞ্জবাসীকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
সভায় হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখনে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ও মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ডাঃ নাজরা খাতুন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলমসহ জনপ্রতিনিধি ও রাজনীতিবীদসহ সিলেটে বসবাসরত বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com