শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে পুলিশের অভিযানে সরঞ্জামসহ ২ জুয়ারী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আতিকুর রহমান (৪০) ও মিন্টু আহম্মদ (৩০) নামে দুই জুয়ারিকে গ্রেফতার করেছ। গতকাল সোমবার দুপুরে উপজেলার রাণীগাওঁ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আতিকুর উপজেলার রাণীগাওঁ গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং মিন্টু আহম্মদ বানিয়াচং উপজেলার গুণই গ্রামের মৃত আরব আলীর ছেলে। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই স্বপন কুমার সরকার, এসআই নাঈম আহমদ, এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রাণীগাওঁ গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে। এ সময় অন্যান্য আসামীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের তল্লাশি করে নগদ ১ হাজার ৩ শ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামদি শব্দ ও উদ্ধার করেন। এ ব্যাপারে এসআই নাঈম আহমদ বাদী হয়ে ধৃত আতিকুর ও মিন্টু সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com