বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বুধবার বিকেলে ঝড়ের তাণ্ডবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঘণ্টাব্যাপী চলা এই ঝড়ে প্রচুর গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডব চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে উপজেলা সদর ও আশপাশের এলাকায় শতাধিক কাঁচা ও টিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আউশকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রচুর বাড়িঘর ভেঙে পড়ে। এ ছাড়া নবীগঞ্জ, আউশকান্দি, দেবপাড়া, ইনাতগঞ্জ, কুর্শি ও দেবপাড়া ইউনিয়নে প্রায় ৫০টি গ্রামে প্রচুর গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চলে যায়। এতে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে উপজেলার বিভিন্ন গ্রাম এলাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক এলাকায় বিদ্যুৎ চালু হয়নি। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার বলেন, ঝড়ে বেশকিছু বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলা যাবে না। ইউনিয়নগুলো থেকে চেয়ারম্যানদের মাধ্যমে উপজেলায় এসব তথ্য সরবরাহ করা হয়। এসব তথ্য তাঁর অফিসে এলে তির পরিমাণ জানা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com