বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে কুয়েত প্রবাসীদের স্মারকলিপি প্রেরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রেরন করেছেন কুয়েতে অবস্থানরত নবীগঞ্জের প্রবাসীরা। গত ১২ আগষ্ট মঙ্গলবারে কুয়েত গ্যাস আন্দোলন কমিটির আহবায়ক মোঃ মুজিবুর রহমান (মুজিব), সদস্য সচিব আমিন চৌধুরী বাবলু, আন্দোলন কমিটির নেতা মোঃ আব্দুর রহমান, হাজী মনোহর আলী, সৈয়দ মহিবুর রহমান, মোঃ সুন্দর আলী ও মাহবুব আলম চৌধুরী বাচ্চু। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে কুয়েত প্রবাসীরা আরো বলেন, এশিয়া মহা দেশের বৃহত্তম নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস ক্ষেত্র থেকে উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জ্বালানী, খনিজ সম্পদ মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করে প্রবাসীরা আশা করছেন বাংলাদেশ সরকার তাদের দাবী টুকু যথাযথ ভাবে গুরুত্ব দিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com