বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে স্ত্রীকে মারপিট করায় স্বামীর কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা জজের ৩ এর বিচারক এসএম নাসিম রেজা। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া। আসামি পক্ষে ছিলেন, এডভোকেট ত্রিলোক কান্তি বিজন। গতকাল রবিবার দুপুরে এ দন্ডাদেশ দেন বিচারক। পেশকার মোঃ ফজলু মিয়া জানান, শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার চরনুর আহম্মদ (নিজগাঁও) এর বাসিন্দা আব্দুল হেকিম মুন্সির কন্যা রুজিনাকে বিয়ে করে ৮নং ইউনিয়নের মড়রা গ্রামের ময়না মিয়ার পুত্র আব্দুল কাদির। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে রুজিনাকে মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয় স্বামী ও তার লোকজন। রুজিনা এ বিষয়ে বাদি হয়ে আদালতে একই বছরের ৩ অক্টোবর মামলা করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে আব্দুল কাদির আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com