বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বর্তমান সরকার দেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে -এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেমিশে বাস করছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বহুলায় একটি মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে; তখনই এক শ্রেণির মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। এসকল মানুষের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী মর্তুজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী।
স্থানীয় মুরুব্বীয়ান, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এমপি আবু জাহির আনন্দপুর পশ্চিমপাড়া সুন্নী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com