বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পিকআপ উল্টে চালকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার পাশে উল্টে চাকার নিচে পৃষ্ট হয়ে মোঃ আলম মিয়া (৩৫) নামে এক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় এঘটনা ঘটে। নিহত পিকআপ চালক আলম মিয়া ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কালিশিমা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া জানান, সিলেট থেকে ঢাকা অভিমূখি খালি পিকআপ গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ি চালক চাকার নিচে পৃষ্ট হয়ে আটকা পরে যায়। বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনায় কবলিত গাড়ির সঙ্গে লেগে থাকায় উদ্ধার কাজ বিলম্ব হয়। দুর্ঘটনায় কবলিত পিকআপ গাড়ি ও মৃতদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com