মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ প্রায় সপ্তাহ খানেকের টানা তাপ প্রবাহে নবীগঞ্জ উপজেলার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যাদের কাজ ঘরের বাইরে, তাদের যেন একবারেই জবুথবু অবস্থা। তাপ প্রবাহের কারণে তাদের আয়-উপার্জনেও পড়েছে ভাটা। প্রখর রৌদ্রতাপে এখানকার জনজীবন জেরবার। প্রচন্ড খরায় ঝড়ে পরছে কৃষকের স্বপ্ন। এছাড়া পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেটিংয়ে অতিষ্ট নগরসহ নবীগঞ্জবাসী।
প্রচন্ড তাপদাহে পুড়ছে এ অঞ্চলের মানুষ। অন্য বছর গুলোতে যদিও মাঝে মধ্যে সামান্য বৃষ্টি ও বৈশাখী ঝড়ের দেখা মেলে। এবার এখনও তেমন ঝড়-বৃষ্টির দেখা মেলেনি। ফলে অসহনীয় হয়ে উঠেছে তাপমাত্রা। দেশে টানা কয়েকদিন যাবৎ চলা অসহনীয় তাপপ্রবাহের মধ্যে নববর্ষের প্রথম দিনে আরও অধিক তেজ দেখিয়েছে সূর্য। যদিও চলতি মৌসুমের উষ্ণতম দিন ছিল মঙ্গলবার (১৮ এপ্রিল)। এদিন নবীগঞ্জ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। তবে দিবাগত রাতে সামান্য বাতাস যেন এই তাপপ্রবাহকে কিছুটা হলেও শক্তিহীন করেছে।
মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমেছে। তাপমাত্রা কিছুটা কমলেও সেই সাথে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। একে গরম তার ওপর বিদ্যুতের ভেলকিবাজিতে অতীষ্ঠ জনজীবন। তবে বিদ্যুৎ বিভাগ বলছে কয়েক দিনের মধ্যে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসতে পারে। এছাড়া পল্লী বিদ্যুৎ বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সাথে আতাত করে উজেলার সাকুয়া বাজার এলাকার আব্দুল মুকিমের ছেলে আব্দুল ওয়াহিদ অবৈধভাবে অটো রিক্সার গ্যারেজ খোলে প্রতিদিন শতাধিক রিক্সার ব্যাটারী চার্জ দেয়া হচ্ছে। এতে বিদ্যুতের ঘাটতি বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিনে গরমের এই দশা থেকে মিলবে না মুক্তি। তাপদাহের এই সময়ে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাপদাহে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া দিনমজুর, ভ্যানচালক ও কৃষকরা। তীব্র তাপে ঝরে পড়ছে আম-লিচুর মুকুলসহ ফসলী জমির ধান।
এছাড়াও কয়েকদিনের টানা গরমে অতিষ্ঠ হয়ে শিশু-কিশোররা খুঁজে বেড়াচ্ছেন নদী-নালা, খাল-বিল ও ডোবার পানি। স্থানীয় বাজার ও ফুটপাতে বেড়েছে ঠান্ডা পানি ও শরবতের চাহিদা। তীব্র গরম থেকে স্বস্তি পেতে রসালো ফল বাঙ্গী, তরমুজ, মাল্টা, কমলালেবু, আনারস কিনছে গরমে অতিষ্ঠ মানুষজন। সবকিছু মিলে, অসহনীয় গরমে আসলেই অতীষ্ঠ নবীগঞ্জের জনজীবন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com